ভারতের পাঞ্জাবে একটি সামরিক ছাউনির ভেতরে গুলিবর্ষণের এক ঘটনায় ৪ জন সেনা নিহত হয়েছেন। গতকাল বুধবার (১২ এপ্রিল) ভোররাতে রাজ্যটির বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনার পর এলাকাটি চারদিক থেকে ঘেরাও এবং লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, তাদের কুইক রেসপন্স টিমগুলো সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করেছে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের পাওয়া তথ্যে জানিয়েছে, সেনা ছাউনিটির অফিসার্স মেসে গুলবর্ষণের ঘটনাটি ঘটেছে এবং যে ৪ জন নিহত হয়েছেন তারা সবাই ৮০ মিডিয়াম রেজিমেন্টের।
বাথিন্ডা পুলিশের জ্যেষ্ঠ সুপার জিএস খুরানা এনডিটিভিকে বলেছেন, ঘটনাটিকে কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, এটি ‘অভ্যন্তরীণ ঘটনা’ হতে পারে।
এই খবর লেখা পর্যন্ত ক্যান্টনমেন্টটির ৪টি গেটের সবই বন্ধ করে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.