শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আ. লীগের সভাপতি

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে /

আমতলী তালতলী বরগুনা সদর সকল কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমতলী উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম সরোয়ার ফোরকান।তিনি আমতলী তালতলী বরগুনা সদর উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।ঈদ শুভেচ্ছায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।তিনি আরো বলেন,সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন। “ঈদ মোবারক”

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD