শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে /

কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ মে)সচিবালয়ে ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।

একইসঙ্গে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর এবং মোংলায় ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ৮ কিলোমিটার গতিতে উৎপত্তিস্থল থেকে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে।

এর আগে শুক্রবার রাত থেকে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি দেখিয়ে যেতে বলা হয়েছিল।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD