প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ণ
ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

২৯ জুলাই শনিবার সকাল ১১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র রংপুরে মহাসমাবেশে আগমন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগ এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। রাবাই তারী এস বি বহু মূখী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ভাঙ্গামোড় ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদোয়ানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাঙ্গামোড় ইউনিয়নের ৫নং ওয়াডের সভাপতি নুর হোসেন সরকার, ভাঙ্গামোড় ইউনিয়নের ৮ নং ওয়াডের সভাপতি ওবায়দুল হক বি.এস.সি, ভাঙ্গামোড় ইউনিয়নের ৯নং ওয়াডের সাধারণ সম্পাদক আবুল কাশেম উপজেলা যুবলীগের কোষাধক্ষ্য যোয়াদা আব্দুল খালেক ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বর্ধিত সভায় নেতারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রংপুরের মহাসমাবেশস্থল জনসমুদ্রে পরিণত করে মহাসমাবেশ কে সাফল্যমন্ডিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচালনা পরিষদঃ
ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির
নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ
রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০
ফোন: ০১৫৭৬৪৬২৭০১
ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.