বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

দেশে বেকার কমে এখন ২৫ লাখ

ন্যাশনাল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে /

দেশে বেকারের সংখ্যা এখন আগের তুলনায় কমেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, সারা দেশে এখন মাত্র ২৫ লাখ বেকার। বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) হিসেবে এই তথ্য উঠে এসেছে। যা আগের জানুয়ারি-মার্চ প্রান্তিকের ২৫ লাখ ৯০ হাজারের চেয়ে কম।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, এ বছরের আগের প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে দেশে বেকারদের সংখ্যা ৯০,০০০ বা ৩.৪৭% কমেছে।

বিবিএসের দ্বিতীয় ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩ অনুসারে, এপ্রিল-জুন ত্রৈমাসিকের সংখ্যাও আগের বছরের একই সময়ের ২৫ লাখ ৬০ হাজারের তুলনায় ২.৩৪% কম।

আগের তিন মাসের তুলনায় ২০২৩ সালের এপ্রিল-জুন প্রান্তিকে বেকার পুরুষের সংখ্যা ২.৩৪% কমে ১৬ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে, বেকার নারীর সংখ্যা ৫.৬৮% কমে ৮ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে।

বেকার সংখ্যার হিসাবটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী করে বিবিএস।

আইএলওর সংজ্ঞা বলছে, ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী একজন মানুষ যদি সর্বশেষ সাত দিনে মজুরির বিনিময়ে এক ঘণ্টাও কাজের সুযোগ না পান, তাহলে তাকে বেকার হিসেবে ধরা হবে

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD