এবার যুদ্ধবিধ্বস্ত আফগান সিনেমায় অভিনয় করেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। এমনটাই জানিয়েছে হলিউডভিত্তিক গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার। সিনেমার নাম ‘হাভা, মারিয়ম আয়শা’।
সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা সাহারা কারিমি। সিনেমার গল্প আফগানিস্তানের তিনজন নারী সমাজকর্মীকে নিয়ে। যার যুদ্ধবিধ্বস্ত এই দেশটি নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন। বিভিন্ন প্রতিকূলতার মাঝে আফগান নারী ও শিশুদের পাশে দাঁড়িয়েছেন। তাদের জীবনের গল্প তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে। এ ছাড়া আফগান তালেবানদের কাছে কীভাবে সেদেশের মানুষ লাঞ্ছিত হয়েছে তাও ফুটে উঠেছে গল্পে। সিনেমাটি ইতোমধ্যে ইতালির ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর অনুমতি পেয়েছে।
সিনেমাটির বিষয়ে জোলি বলেন, ‘আমরা সবাই জানি আফগানিস্তানের মানুষ কি ভয়ংকর পরিস্থিতির মাঝে তাদের জীবন পার করেছেন। এই দেশের মানুষ জীবনের অনেক বছর বারুদের গন্ধ বুকে নিয়ে ঘুমিয়েছেন। যা এখনও চলমান। এখানকার অনেক শিশু জন্মের পরেই মারা গেছে। অনেক মায়ের সন্তান পেটে বসেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। লাখো মানুষ তাদের সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন। পেট ভরে ঠিকমতো খাবারও খেতে পারেননি। সেই মানুষদের গল্প নিয়েই এই সিনেমা।’
সিনেমার বেশিরভাগ চরিত্র আফগানিস্তানের স্থানীয় মানুষদের নিয়ে করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.