শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

কেরানিগঞ্জে তিন মাস ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে /

কেরানিগঞ্জ বাস্তার বটতলায় আলিফ (১৫) নামের এক মাদ্রাসার ছাত্র ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে। ছেলেকে হারিয়ে আলিফের বাবা-মা বর্তমানে পাগল প্রায়। তারা এখনও পথ চেয়ে আছে ছেলে ফিরে আসবে বলে।পরিবার ও জিডি সূত্রে জানা যায়, আলিফ যাত্রাবাড়ী রওজাতুল কোরআন মাদ্রাসা হেফজখানায় আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত। আলিফ এপ্রিলের ২৬ তারিখ এশার নামাজের শেষে মসজিদ থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ । সারাদিন শেষে রাতে বাড়ি না ফিরলে মাদ্রাসাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এরপর থেকে আলিফের খোঁজার জন্য বিভিন্ন এলাকায় দিনের পর দিন ঘুরেও কোনো সন্ধান না পেয়ে তার বাবা নুর মোহাম্মদ বাদী হয়ে দক্ষিণ কেরানিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।আলিফের মা কুলসুম বেগম বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও আমার ছেলের কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা আমার ছেলেকে উদ্ধারের চেষ্টা করছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, মাদ্রাসা ছাত্র আলিফকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD