সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

জামায়াতের কার্যালয় থেকে আটক ৭

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে /

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় থেকে ৬ শ্রমিকসহ সাত জনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরের দিকে ৪৮/১ পুরানা পল্টনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলের ঢাকা মহানগর দক্ষিণের মিডিয়া পরিচালক আলী আশরাফ ইমন।

তিনি অভিযোগ করে বলেন, দুপুরে পুরানা পল্টনের মহানগর কার্যালয়ে রঙের কাজ করছিলো কয়েকজন শ্রমিক। এসময় পুলিশ এসে ছয় জন শ্রমিককে ধরে নিয়ে যায়। এ সময় অফিসের একজন নিরাপত্তা প্রহরীকেও আটক করা হয় বলে জানান জামায়াতের এই মুখপাত্র।

আলী আশরাফ ইমন দাবি করেন, কার্যালয় থেকে আটক ৭ জনকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD