আগামীকালের সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। সমাবেশ সফল করতে দুই মহানগরী দফায় দফায় করছে নানা বৈঠক। জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে বিলি করছে কয়েক লাখ প্রচারপত্র। গঠনও করেছে সমাবেশ বাস্তবায়নের উপ-কমিটি, সমন্বয় কমিটি ও অন্যান্য প্রয়োজনীয় কমিটি।
আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের ডাক দিয়েছে যৌথভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। তিন দফা দাবি আদায়ে এই সমাবেশের ডাক দিয়েছে জামায়াত।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমীরের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে এই সমাবেশ করতে যাচ্ছে দলটি।
এর আগে সোমবার (২৪ জুলাই) দলটির ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিন দফা দাবি আদায়ে একাধিক কর্মসূচি ঘোষণা করেন। শুক্রবার (২৮ জুলাই) সারাদেশের মহানগরীগুলোতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এরপর রবিবার (৩০ জুলাই) জেলা শহরগুলোকে একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
আগামীকালের সমাবেশ নির্বিঘ্নে করার জন্য জামায়াত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেছে। নেতারা আশা করছেন শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনী শনিবারের (১০ জুন) মতো সহযোগিতা করবেন। নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণে ভূমিকা রাখবেন। ইতোমধ্যে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখা জামায়াতের সকল স্তরে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে সমাবেশকে সাফল্যমন্ডিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতারা আরো আশা করছেন গণতান্তিক এই আন্দোলনে নগরবাসী তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়ার গণদাবি আদায়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।-প্রেস বিজ্ঞপ্তি
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.