সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

রাতে গোপনে থানায় গেলেন অপু, বাড়ছে রহস্য

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে /
অপু বিশ্বাস।

গতকাল শনিবার (৫ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটের দিকে গোপনে ফতুল্লা থানায় গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।সেখানে প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান তিনি।

এদিকে, জনপ্রিয় এই চিত্রনায়িকার থানায় যাওয়া নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঠিক কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।

তবে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া গণমাধ্যমকে বলেন, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। আমাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই তিনি থানায় আসেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করেছেন।

তিনি জানান, ঢাকায় চাকরি করাকালে তার সঙ্গে পরিচয় হয়। এছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো। তবে এ বিষয়ে অপু বিশ্বাস এখনও কিছু বলেননি।

এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর মাঝে সম্প্রতি ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেছে তাদের। ক’দিন আগেই ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন নায়িকা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD