'পাগল ও অশিক্ষিত’ বলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ জানাতে ডিবি কার্যালয়ে গেছেন হিরো আলম।
আজ রবিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান হিরো আলম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেছেন, অবমাননাকর কথা বলায় আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব। তিনি (রিজভী) আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। কিন্তু, সংবিধানে লেখা আছে একজন পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেওয়া হয় না। আমি তো এমন কিছু পাইনি যে, হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে? সারা পৃথিবীর মধ্যে আমাকে অবমাননা করে কথা বলা হয়েছে। এজন্য আমি লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয় এসেছি। কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.