সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামের কর্মসূচীতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিকদের সাথে অসৈজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
বুধবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় লন্ডনাস রেষ্টুরেন্টের সামনে মারামারির ঘটনা ধামাচাপা দিতে উপস্থিত প্রত্যেক সাংবাদিকের মোবাইল ও ক্যামেরা চেক করা হয়।
এমন আচরণে বিব্রত ও হতভম্ব হয়েছেন সাংবাদিকরা। তবে সেই মারামারির একটি ভিডিও এসেছে এই প্রতিবেদকের হাতে।
সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় আনন্দ মিছিল শেষে ওই রেষ্টুরেন্টের সামনে খিচুরী বিতরণের সময় হট্টোগোল সৃষ্টি হয়। এসময় ওই আওয়ামী লীগ নেতার সমর্থক, একাধিক হত্যা মামলার আসামি হাসান মন্ডলের সাথে অপর সমর্থক সুলতান ও তার লোকজন মারামারিতে লিপ্ত হন।
ঘটনাটি কয়েকজন সাংবাদিক চিত্র ধারণ করলে উপস্থিত সকল সাংবাদিকদের আটকে রেখে তাদের মোবাইল ফেন, ক্যামেরা চেক করেন মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ও তার লোকজন। এসময় সাংবাদিকদের সাথে অসৈজন্যমূলক ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন সংবাদকর্মী।
এবিষয়ে জানতে চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.