বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলার মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপির) ১৭৯ জন সদস্য ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
সোমবার (১১ মার্চ) দুপুর থেকে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপির) ১৭৯ জন সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ নাগরিক। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.