স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
মঙ্গলবার (২৬ মার্চ) গবিসাসের সভাপতি আখলাক ই রাসুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় গবিসাসের সভাপতি আখলাক ই রাসুল বলেন, 'একাত্তরের স্বাধীনতাকামী শহীদদের স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও শ্রদ্ধাজ্ঞাপন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
এ সময় গবিসাসের উপদেষ্টা রিফাত মেহেদী, সাবেক সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালিসহ গবিসাসের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.