সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের ৩৮তম সদ্য বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষকদের ছবি সম্বলিত নাম ও পদবী খচিত ফলক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের উপহার দেওয়া এই ফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ।
ফার্মাসি বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থীদের অক্টোবর-২০২৩ সেশনে তাদের অনার্স যাত্রা শেষ হলেও বিভাগের প্রতি নিজেদের ভালোবাসার নিদর্শন স্বরূপ এ উপহার দিয়েছে।
এসময় রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ বলেন, "গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি একটি সমৃদ্ধ বিভাগ, চাকুরীর বাজারেও এ বিভাগের শিক্ষার্থীদের যথেষ্ট চাহিদা রয়েছে। ৩৮ ব্যাচের শিক্ষার্থীদের দেওয়া এ ফলক বিশ্ববিদ্যালয়ের নতুন সংযোজন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
তিনি আরও বলেন, বিভাগের নতুন চেয়ারম্যানের নেতৃত্বে বিভাগ এগিয়ে যাচ্ছে। মানসম্পন্ন শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, সামনেও করবো। ইতোমধ্যে আমরা প্রতিটি ক্লাসরুমে প্রজেক্টরের ব্যাবস্থাও করেছি। তিনি বিভাগের যথাযথ সাফল্য কামনা করেন।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোকলেছুর রহমান সরকার বলেন, বিভাগের পক্ষ থেকে ৩৮ ব্যাচের সকলকে ধন্যবাদ জানাই। তোমরা বিভাগকে অনেক ভালোবাসো, এ জায়গা থেকেই এ ক্রিয়েটিভিটি দেখিয়েছো এবং আমি মনে করি তোমাদের এ স্মৃতি দীর্ঘদীন থাকবে। শিক্ষক হিসেবে তোমাদেরকে যতটুকু সহযোগীতা করা দরকার সবসময়ই আমরা তা করবো।
বিদায়ী শিক্ষার্থী তন্ময় বলেন, ফার্মেসির ৩৮ তম আবর্তনের শিক্ষা সমাপনীতে সম্মানিত শিক্ষকদের নাম ও পদবী নির্ধারিত নির্দেশকা উপহার হিসেবে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই এর ধারাবাহিকতা বজায় থাকুক। আমরা বিভাগের সাফল্য ও উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.