সাভারে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে বনগাঁও ইউনিয়নে হারুন ফাউন্ডেশনের উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়।
ইউনিয়নিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘুরে পর্যায়ক্রমে কয়েক হাজার মানুষের মাঝে অর্থ বিতরণ করেন হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমান।
এসময় উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাইজুল, বনগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার শমসের আলী, ২নং ওয়ার্ডের মেম্বার খবির উদ্দিন, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ নিজাম উদ্দিন, ৬নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান মদিন, ৫নং ওয়ার্ড মেম্বার আরিফুর রহমান মিন্টু, ৭নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন, ৯নং ওয়ার্ড মেম্বার আল-আমীন, ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার আনিস, চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের অবিভাবক মন্ডলীর সদস্য ইসমাইল হোসন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.