পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (৮ মে) দিবাগত রাত ৩টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে লাইনচ্যুতের ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লালমনিরহাট থেকে ঢাকায় ছেড়ে আসে বুড়িমারী এক্সপ্রেস। পথে রাত ৩ টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পৌঁছার পর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থল গিয়ে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেন চলাচল শুরু হতে বেশকিছুটা সময় লাগবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.