সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন।
এরআগে শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ডিবি (উত্তর) ঢাকা জেলার এসআই (নিঃ) মো. মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে কু-খ্যাত দুই মাদক সম্রাটকে আটক করেন।
আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার নির্মল চন্দ্র দাশ (৪৮) ও প্রবেশ চন্দ্র দাশ (৪০) । তারা উভয়েই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, মাদকসহ হাতে নাতে তাদের দু’জনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। আমরা তাদের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছি।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.