বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর জন্য নির্ধারিত তিনটি আসনে ধানের শীষের বিকল্প প্রার্থীরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তাঁর অসুস্থতা ও সম্ভাব্য আইনি জটিলতার কথা মাথায় রেখে দল থেকে আগেই এসব আসনে বিকল্প প্রার্থী চূড়ান্ত করে রাখা হয়েছিল।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী: ফেনী-১ আসনে লড়বেন রফিকুল আলম মজনু,বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোরশেদ আলম,দিনাজপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম।
খালেদা জিয়ার প্রয়াণে নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "আইন অনুযায়ী এখন নির্বাচন স্থগিত বা পেছানোর অবকাশ নেই। যেহেতু আগেই বিকল্প প্রার্থী দেওয়া হয়েছিল, তাই নির্ধারিত প্রার্থীরাই এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।"
বেগম জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ থাকলেও দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.