বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক আহমেদ অরণ্যের সার্বিক তত্ত্বাবধানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফি ইসলাম কৌশিক। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য মো. সাব্বির হাসান রনি, রনি রাজা, নাহিদ হাসান, রাসিব হাসান, মোস্তাফিজুর রহমান নাঈম, মারুফ হাসানসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। পরে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.