বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

সাভারে ডিবির অভিযানে ৩২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃ
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ১১৫০ বার পড়া হয়েছে /

সাভারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মজনুর রহমান (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মজনুর রহমান ওরফে মজনু কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানার খাজানগর গ্রামের আব্দুল বারেক দুলুর ছেলে। সে ঢাকা জেলার সাভার থানাধীন ভরারী আব্দুল মজিদের ভাড়া বাড়িতে থেকে মাদকের ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাওছার সুলতান জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদারের সুদক্ষ দিক-নির্দেশনা এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আবুল বাশারের সার্বিক তত্বাবধানে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের ঋষিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মজনুকে আটক করি। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার জানান, আটক মজনুর রহমান ওরফে মজনুর বিরুদ্ধে কুমিল্লা, রাজধানীর দারুস সালাম ও মোহাম্মদপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মজনুর রহমান ওরফে মজনু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD