বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, এলাকায় বিক্ষোভ

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৬ বিস্তারিত
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের স্বাস্থ্য নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তা বেড়ে যায়। বিশেষ করে রাতে ঘুমানোর সময় শিশুকে ঠান্ডা থেকে বাঁচাতে অনেক সময় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বড়দের পরামর্শে শিশুকে টুপি পরিয়ে ঘুমানো হয়। কিন্তু প্রশ্ন হলো—ঘুমানোর সময় শিশুকে টুপি পরানো কি আসলে নিরাপদ? এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞরা।

শীতে ঘুমের সময় শিশুকে টুপি পরানো কি নিরাপদ? যা বলছেন বিশেষজ্ঞরা

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের স্বাস্থ্য নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তা বেড়ে যায়। বিশেষ করে রাতে ঘুমানোর সময় শিশুকে ঠান্ডা থেকে বিস্তারিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মো. মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনি হলফনামা থেকে তাঁর সম্পদের এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মো. মাহবুব আলম রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তাঁর বাবা আজিজুর রহমান বর্তমানে ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হলফনামায় সম্পদের খতিয়ান: হলফনামায় মাহবুব আলম নিজেকে একজন পেশাদার ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ১৫ লাখ টাকা। বর্তমানে তাঁর নামে মোট এক কোটি ১০ লাখ টাকার সম্পদ থাকলেও হলফনামায় কোনো বাড়ি, গাড়ি বা ফ্ল্যাটের তথ্য উল্লেখ করা হয়নি। ব্যাংক ব্যালেন্স ও শেয়ার: মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তাঁর হাতে নগদ ৩০ হাজার টাকা ছিল। ব্যাংক এশিয়ায় তাঁর হিসাবে ১ লাখ ৫৩ হাজার ৮২০ টাকা থাকলেও ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের তিনটি হিসাবে রয়েছে নামমাত্র টাকা। তবে বড় অংকের বিনিয়োগ রয়েছে ব্যবসায়। ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অরটেক্স টেক লিমিটেডে তাঁর মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার রয়েছে। এছাড়াও প্রোপাইটরশিপ ব্যবসায় তাঁর মূলধন রয়েছে ৭৬ লাখ টাকা। মাহবুব আলমের কাছে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিভিন্ন ধাতুর অলঙ্কার রয়েছে। ইলেকট্রনিক পণ্যের মূল্য দেখানো হয়েছে ৫০ হাজার টাকা। হলফনামার তথ্য অনুযায়ী, এসব সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৫ লাখ ২৪ হাজার টাকা হলেও বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকা। সাবেক তথ্য উপদেষ্টার ভাইয়ের নির্বাচনী লড়াই এবং তাঁর হলফনামার এই তথ্য নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে।

কোটি টাকার সম্পদের মালিক মাহফুজ আলমের ভাই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মো. মাহবুব আলম। তিনি বিস্তারিত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদের খতিব। জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এর আগে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জননন্দিত নেত্রী। শোক প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতির এই ক্রান্তিলগ্নে যখন তাঁকে সবচেয়ে বেশি দরকার ছিল, ঠিক তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।” দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশনেত্রীর বিদায়ে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার দুপুর ২টায় বেগম জিয়ার জানাজা

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ বিস্তারিত

শীতে কাঁপছে হাওরাঞ্চল, দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

তীব্র শীতে কাঁপছে কিশোরগঞ্জ। জেলার হাওর অধ্যুষিত উপজেলা নিকলীতে টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বিস্তারিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” রাষ্ট্রপতি আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অগণিত রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তার শেষ অংশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশবাসীকে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

‘খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বিস্তারিত

খালেদা জিয়ার ইন্তেকাল: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান খালেদা বিস্তারিত
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই সংঘর্ষে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় পশ্চিমবঙ্গের সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষও আহতদের রক্তে রঙিন হয়ে পড়েন; যদিও তিনি নিজে সরাসরি আঘাত পাননি। ময়ূখ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে এ তথ্য জানান। তিনি রক্তে দাগ পড়া শার্টের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির আঘাতে সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়েছে। কিন্তু আমি একা ছিলাম না। সবাইকে জাপটে ধরেছিলাম। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে। সবকিছু মনে রাখা হবে।’ ময়ূখ পোস্টে আরও উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫’ এবং সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ইমোজিও দিয়েছেন।

অপপ্রচারকারি ময়ূখ রঞ্জন ‘রক্তাক্ত’

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই সংঘর্ষে পুলিশের লাঠিচার্জে বিস্তারিত
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে। মঙ্গলবার বিস্তারিত
আর্কাইভ


বিভাগীয় সংবাদ
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ৩ বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ে দিয়েছেন এই শিল্পী। এবার তার ছোট ছেলেও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। বিষয়টি গায়ক নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আসিফ তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জানিয়েছেন, তার বিস্তারিত
ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। একসময় তার উপস্থিতি ছাড়া বাণিজ্যিক সিনেমার গল্প যেন অসম্পূর্ণ থেকে যেত! প্রায় আট শতাধিক সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তবে দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন। সম্প্রতি দেশে ফিরেই নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেন এই বিস্তারিত
ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। একসময় তার উপস্থিতি ছাড়া বাণিজ্যিক সিনেমার গল্প যেন অসম্পূর্ণ থেকে যেত! প্রায় আট শতাধিক সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তবে দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন। সম্প্রতি দেশে ফিরেই নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেন এই অভিনেতা। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তিনি। আহমদ শরীফ গণমাধ্যমে বলেন, “আমেরিকা থেকে কিছু কাজ নিয়ে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।” সভাপতি পদে নির্বাচন করার তথ্য জানিয়ে আহমেদ শরীফ বলেন, “সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।” বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরো দুই-একদিন দেশে থাকবেন বলেও জানান তিনি।
শুটিং চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। রোববার (২১ ডিসেম্বর) রাজস্থানে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিংয়ের সময় তিনি পেটে আঘাত পান। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং লোকেশনটি ছিল বেশ উঁচুতে। দৃশ্যধারণের সময় হঠাৎ দুর্ঘটনায় ইমরান হাশমির পেটে আঘাত বিস্তারিত
শুটিং চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। রোববার (২১ ডিসেম্বর) রাজস্থানে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিংয়ের সময় তিনি পেটে আঘাত পান। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং লোকেশনটি ছিল বেশ উঁচুতে। দৃশ্যধারণের সময় হঠাৎ দুর্ঘটনায় ইমরান হাশমির পেটে আঘাত লাগে। এতে তাঁর পেটের পেশি ছিঁড়ে গেছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর শুটিং সেটেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসার পর তিনি আবার শুটিং ফ্লোরে ফিরে কাজ শুরু করেন। কাজের বিষয়ে কোনো ছাড় দিতে চান না অভিনেতা। তবে নতুন করে যেন শারীরিক ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্কতা নেওয়া হচ্ছে। ইমরান হাশমির আহত হওয়ার খবরে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন। উল্লেখ্য, ‘আওয়ারাপান ২’ ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত একটি সিনেমা। চলতি বছরের মার্চে তাঁর জন্মদিনে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ সিনেমার ধারাবাহিকতায় নির্মিত এ ছবি আগামী বছরের ৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বলিউড তারকা আলিয়া ভাট সম্প্রতি এআই ট্রেন্ডে যুক্ত হয়ে নিজের ডিজিটাল অ্যাভাটার শেয়ার করেছেন। তিনি বলেন, প্রযুক্তির এই নতুন দুনিয়া সৃষ্টিশীলতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আলিয়া এই ট্রেন্ডকে ইতিবাচকভাবে দেখছেন এবং ভক্তদের সঙ্গে ডিজিটাল মাধ্যমে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ বিস্তারিত
বলিউড তারকা আলিয়া ভাট সম্প্রতি এআই ট্রেন্ডে যুক্ত হয়ে নিজের ডিজিটাল অ্যাভাটার শেয়ার করেছেন। তিনি বলেন, প্রযুক্তির এই নতুন দুনিয়া সৃষ্টিশীলতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আলিয়া এই ট্রেন্ডকে ইতিবাচকভাবে দেখছেন এবং ভক্তদের সঙ্গে ডিজিটাল মাধ্যমে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ হিসেবে দেখছেন। তাঁর এই পদক্ষেপ ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ডিজিটাল যুগে এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এআই। আর এ ট্রেন্ডটি ব্যবহারকারীদের সুযোগ দিচ্ছে তাদের শৈশবের সঙ্গে বর্তমানের একটি ছবি তৈরি করার। এই বিশেষ মুহূর্তটি তৈরি করতে প্রয়োজন শুধু দুটি ছবি— একটি শৈশবের, অন্যটি বর্তমানের। দুটি ছবিকে একত্রিত করে এআই টুলটি তৈরি করে এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছুঁয়ে যায় মানুষের মন। এবার সেই এআই ট্রেন্ডেই গা ভাসালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে গা ভাসিয়ে তার শৈশবের একটি আবেগঘন মুহূর্তের ছবি সবার সামনে তুলে ধরেন অভিনেত্রী। ‎এই প্রথমবার এআই ট্রেন্ডে যুক্ত হলেন তিনি। তার একটি ফ্যান পেজ থেকে ছবিটি প্রথমে শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, বর্তমানের আলিয়া তার শৈশবের আলিয়াকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল— আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো। সেই ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া ভাট নিজেও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন। সেখানে অভিনেত্রী লিখেছেন—কখনো কখনো আমাদের শুধু আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার। ‎বিখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের জনপ্রিয় ‘দ্য ওয়ে আই লাভড ইউ’ গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে ছবিটি পোস্ট করেছেন তিনি। এই সংযোজন তার অনুসারীর মধ্যে আরও বেশি নস্টালজিয়া তৈরি করেছে। ‎ ‎উল্লেখ্য, গুগল জেমিনির এই ট্রেন্ডের রয়েছে একটি বিশেষ এআই ইমেজ জেনারেশন টুল, যার নাম হচ্ছে ন্যানো ব্যানানা। সেই টুলটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অতীতের সঙ্গে বর্তমানের এমন চমৎকার মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়।
আবারও পর্দায় জুটি বাঁধছেন আবীর চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। তারা অভিনয় করছেন এক নতুন ছবিতে, যার কাহিনি ভিত্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প। ছবিতে আবীরকে দেখা যাবে শরৎচন্দ্রের চরিত্রে। পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক, এবং এই ছবিতে থাকবে বিংশ শতাব্দীর সমাজ ও বিস্তারিত
আবারও পর্দায় জুটি বাঁধছেন আবীর চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। তারা অভিনয় করছেন এক নতুন ছবিতে, যার কাহিনি ভিত্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প। ছবিতে আবীরকে দেখা যাবে শরৎচন্দ্রের চরিত্রে। পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক, এবং এই ছবিতে থাকবে বিংশ শতাব্দীর সমাজ ও সম্পর্কের টানাপোড়েনের ছাপ। ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। বিখ্যাত ঐপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশপ্রেমের উপন্যাস ‘পথের দাবি’ প্রকাশের ১০০ বছর পূর্ণ হতে চলেছে আগামী বছরের ৩১ আগস্ট। সেই উপন্যাসের সময়কাল ও পটভূমিকায় এবার নির্মাণ করা হচ্ছে সিনেমা। শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি ও রানা সরকারের যৌথ প্রযোজনায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করতে যাচ্ছেন ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ‎ ‎বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে সেই সিনেমার অভিনেতাদের নাম। ‎একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক সৃজিত বলেন, সিনেমার মুখ্য অভিনেতা টোটা রায় চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার। বড় চমক ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দিব্যাণী মণ্ডল। ‎ অনেক বছর পর সৃজিতের সিনেমায় ‘ভিঞ্চিদা’ রুদ্রনীল ঘোষ। এ ছাড়া আছেন কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচাৰ্য। কাঞ্চন এর আগে পরিচালকের 'সত্যি বলে সত্যি কিছু নেই' সিনেমায় অভিনয় করেছেন।
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের একমাত্র কন্যা সুহানা খানের জন্মদিন। মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে। আর তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে কিং খানের ভক্তরা। অনেকেই সামাজিক মাধ্যমে প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেননা, এটা যেনতেন অসুস্থতা নয়। একেবারে বিস্তারিত
বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’র গায়ক ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১১ মে) এই দুর্ঘটনায় তার গাড়িচালকও নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। অড সিগনেচারের পেজ থেকে আজ বিস্তারিত
তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান আর নেই। বুধবার (৮ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা করেছেন তিনি। এ তথ্য ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন তরুণ নির্মাতা শ্যামল শিশির। জানা গেছে, রাত আনুমানিক বিস্তারিত
‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আজ সোমবার রাজধানীর পান্থপথের কমফোর্ট হাসপাতালে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন প্রখ্যাত গীতিকবি বিস্তারিত
মুক্তির পর ওয়েবে আসক্ত দর্শকদের কাছ থেকে দারুণ ভালোবাসা পাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। অমির দুর্দান্ত নির্মানশৈলী আর প্রত্যেকটা শিল্পীর অভিনয় নিয়ে আলাদাভাবে কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে রুনা খান, ইরেশ যাকের আর শরাফ আহমেদ জীবনের বিস্তারিত

 

 

 

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD