বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

শাকিব-সাকিব একসঙ্গে

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৯৪ বার পড়া হয়েছে /

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে সময়টা বেশ ভালোই উপভোগ করছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দুই ভুবনের দুই তারকা এবার এক মঞ্চে।

বাংলাদেশের এই দুই তারকাকে নিয়ে শো টাইম মিউজিক আয়োজন করে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। শুক্রবার (২৯ জুলাই) স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দু’জনই বাংলাদেশের গর্ব। দু’জনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এ আয়োজন।’

এদিকে সম্প্রতি দেশে একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন করেছেন সাকিব। সেটি সেরেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন এ তারকা। অন্যদিকে, গত নভেম্বর থেকে দেশটিতে আছেন শাকিব খান। নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার কাজ শেষ করে দেশে ফেরার কথা রয়েছে তার।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD