বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

গাজায় হামলা বন্ধে সম্মত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৫৭১ বার পড়া হয়েছে /

তিন দিন ধরে চলা হামলা বন্ধে ইসরায়েল ও অবরুদ্ধ গাজা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। রোববার এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার থেকে চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইসরায়েলের দাবি, ফিলিস্তিনি ‘জঙ্গিদের তাৎক্ষনিক হুমকির’ কারণে তারা হামলা চালিয়েছে।

ইসলামিক জিহাদ জঙ্গিরা এবং ইসরায়েল মিসরের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে, তবে আনুষ্ঠানিকভাবে আলোচনা এখনও চলছে।

এর আগে ২০২১ সালের মে মাসে ১১ দিনের সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি এবং ১২ জন ইসরায়েলি নিহত হয়। ওই ঘটনার পর চলতি বছর গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, লক্ষ্য অর্জিত হওয়ায় ইসরায়েলি বাহিনী রোববার হামলার মাত্রা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। গাজার ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধী দল ইসলামিক জিহাদের পক্ষ থেকে জানানো হয়, হামলা বন্ধে ইসরায়েলি কর্তৃপক্ষ রাজী হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD