মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

দেশে সাইবার হামলার আশঙ্কা

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে /

সম্প্রতি দেশে ডি ডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) সাইবার হামলা দেখা গেছে।

শনিবার সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এ তথ্য জানিয়েছে।

বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডি ডস একধরনের সাইবার হামলা। এর মাধ্যমে সাইবার অপরাধীরা তাদের নিয়ন্ত্রণে থাকা বটনেট দিয়ে নির্দিষ্ট কোনো আইটি অবকাঠামোতে হামলা চালায়। ওই আইটি অবকাঠামোকে নিয়মিত সেবা প্রদানে বাধা দেওয়াই এ ধরনের হামলা লক্ষ্য। এই ডি ডস সাইবার হামলায় টিসিপি পুশ ফ্লাড, ইউডিপি ফ্লাড, টিসিপি আরএসটি ফ্লাড, টিসিপি এসওয়াইএন ফ্লাড, টিসিপি উইন্ডো সাইজ ফ্লাড, আইপি ফ্রাগমেন্ট ফ্লাড ডি ডস অ্যাটাক ভেক্টরের আধিক্য পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD