বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

‘বেসরকারি অফিসেরও সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে /

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ অফিসে এসব কথা বলেন তিনি।

জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে শুরু হয়েছে। অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, সরকারি অফিস বিকেল ৩টায় শেষ হবে। ব‌্যাংকগুলোও কর্মঘণ্টা কমিয়েছে। বেসরকারি খাতেও ব‌্যাংকের সাথে কাজ হয়, তাই তারাও সময় কমাতে পারে। এটা নিয়ে পরবর্তীতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে গত ২২ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই দিন দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD