সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

হাইড্রোজেনচালিত ট্রেন চালু করলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে /

বিশ্বে প্রথমবারের মতো জার্মানিতে চালু হয়েছে হাইড্রোজেনচালিত ট্রেন। জার্মান সরকার জানিয়েছে, এই ট্রেনটি সম্পূর্ণভাবে হাইড্রোজেন জ্বালানির ওপর নির্ভরশীল। বিজ্ঞানীরা বিষয়টিকে সবুজ জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিরাট অগ্রগতি বলে আখ্যায়িত করেছেন। খবর আল-জাজিরার।

বিশ্বে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার পরিপ্রেক্ষিতে এই ট্রেন দেশটির যোগাযোগ খাতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে বলেই বিশ্বাস জার্মান সরকারের। ফরাসি প্রতিষ্ঠান আলস্তম এমন ১৪টি ট্রেন প্রস্তুত করেছে। এই ট্রেনগুলো জার্মানির লোয়ার স্যাক্সনি প্রদেশে ব্যবহার করা হবে। ট্রেনগুলো প্রতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

আলস্তমের প্রধান নির্বাহী কর্মকর্তা অঁরি পৌঁপার্ত-লাফার্জ আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমার আমাদের শক্তিশালী সহযোগীর সঙ্গে এই প্রযুক্তি কার্যকর করতে পেরে গর্বিত।’ প্রতিষ্ঠানটির দাবি, হাইড্রোজেন জ্বালানি আগামী দিনে ট্রেন যোগাযোগকে শূন্য কার্বন নিঃসরণের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে। বর্তমানে জার্মানির মাত্র ২০ শতাংশ ট্রেন যোগাযোগের ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়।

জার্মানির লোয়ার স্যাক্সনি প্রদেশের আঞ্চলিক রেল যোগাযোগ পরিচালনাকারী সংস্থা এলএনভিজি জানিয়েছে, ওই ১৪ সেট ট্রেনের জন্য তাদের ব্যয় করতে হয়েছে ৯৩ মিলিয়ন ডলার। এবং এই ট্রেনগুলো প্রতিবছর বায়ুমণ্ডলে ৪ হাজার ৪০০ টন কার্বন ডাই অক্সাইড যুক্ত হওয়া থেকে রক্ষা করবে।

ট্রেনগুলোর নকশা করা হয়েছে ফরাসি শহর তারবেসে এবং যন্ত্রাংশ সংযোগ করে সম্পূর্ণ রূপ দেওয়া হয়েছে জার্মানির সালজগিতারে অবস্থিত আলস্তমের কারখানায়। এর আগে, ২০২৮ সালে ট্রেনগুলোর বাণিজ্যিক ট্রায়াল চালানো হলেও এই প্রথম তা বাজারে এল। ফরাসি প্রতিষ্ঠান আলস্তম জার্মানিকে আরও কয়েক ডজন এমন ট্রেন সেট সরবরাহ করবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD