বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মাহির পরিবর্তে যেভাবে লিড রোল পেলেন সাবর্ণী

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে /

আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে। শুটিং দীর্ঘদিন আগে শেষ হলেও সম্প্রতি জানা যায় এই সিনেমায় মাহিয়া মাহি প্রযোজকের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েও শেষ পর্যন্ত কাজটি করেননি। তার বদলে যুক্ত হন ওপার বাংলার টালিগঞ্জের অভিনেত্রী সাবর্ণী।

কীভাবে মাহির পরিবর্তে লিড রোল করার সুযোগ পেলেন জানিয়েছেন সাবর্ণী। এই অভিনেত্রী বলেন, ‘‘ও মাই লাভ’ সিনেমার শুটিং ২০১৮ সালে শুরু হয়। এই সিনেমার লিড রোলে অভিনয়ে যুক্ত হওয়াটা ছিল অপ্রত্যাশিত! আসলে এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল মাহিয়া মাহির। আর আমার করার কথা ছিল সেকেন্ড রোল করার। যেটি এখন বাংলাদেশের অমৃতা করেছেন। কোনো এক অজানা কারণে মাহি সিনেমা থেকে সরে দাঁড়ান। এরপর শুটিং করে দুই দিন বসে ছিলাম। আমি মায়ের সঙ্গে বাংলাদেশের একটি হোটেলেই ছিলাম। তিন দিনের মাথায় প্রযোজক জাহাঙ্গীর সিকদার, মোরশেদ খান হিমেল আর শামসু্দ্দিন টিপু ভাই হোটেলে দেখা করে আমাকে লিড রোল করার অফার দেন। আমি সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দিই। এটি ছিল আমার কাছে ইউনিক ও শকিং বিষয়। প্রায় দেড় মাস মুভিটির জন্য সময় দিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে। সিনেমাটি দর্শক গ্রহণ করলে ভবিষ্যতে ঢালিউডের আরও সিনেমায় অভিনয় করার ইচ্ছা রয়েছে।’

‘ও মাই লাভ’ সিনেমায় অভিনয়ের জন্য মাহিয়া মাহি নগদ ১০ লাখ টাকা পারিশ্রমিক এবং এক লাখ টাকা পোশাক বাবদ নেন। পরিচালক আবুল কালাম আজাদ এ প্রসঙ্গে বলেন, ‘একাধিকবার গল্প শোনার পর তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন। কিন্তু শুটিংয়ের আগের দিন মাহি গল্প পরিবর্তন ও দ্বিতীয় নায়িকাকে সিনেমা থেকে বাদ দিতে বলেন। সম্মত না হলে তিনি সিনেমাটিতে কাজ করায় অপারগতা প্রকাশ করেন। এরপর শিল্পী সমিতির তদানীন্তন সাধারণ সম্পাদক জায়েদ খানের মধ্যস্থতায় মাহি কয়েক দফায় পাঁচ লাখ টাকা ফেরত দিলেও বাকি ছয় লাখ টাকা ফেরত দেননি।’

জাহাঙ্গীর শিকদার এই ছয় লাখ টাকা ফেরত পাওয়ার জন্য মামলা করবেন বলে জানান।

এক্সেল ফিল্মস-এর ব্যানারে সিনেমাটিতে ওপার বাংলার অভিনয়শিল্পী ঋদ্ধিশের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা ও কলকাতার নায়িকা সাবর্ণী। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এর ট্রেইলার প্রকাশিত হয়েছে।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বিপাশা কবির, বরদা মিঠুসহ অনেকে। এর কাহিনি ও সংলাপ করেছেন কমল সরকার। সিনেমাটির নির্বাহী প্রযোজক মোরশেদ খান হিমেল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD