মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

দামবৃদ্ধির তালিকায় এবার যুক্ত হলো তরল দুধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে /

প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বেড়েছে। এক লিটার তরল দুধের দাম বাড়িয়ে ৯০ টাকা নির্ধারণ করেছে প্রক্রিয়াজাতকারী বেসরকারি খাতের কোম্পানি আড়ং এন্টারপ্রাইজ, প্রাণ মিল্ক, আকিজ গ্রুপের ফার্ম ফ্রেশ এবং রংপুর ডেইরির আরডি ব্র্যান্ড।

এর আগে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেসরকারি খাতের কোম্পানি তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছিল।

সরকার পরিচালিত সমবায়ভিত্তিক কোম্পানি মিল্ক ভিটা এখনো দাম বাড়ায়নি। গত জুনে এ কোম্পানি দাম বাড়িয়ে প্রতি লিটারের প্যাকেট ৮০ টাকায় নির্ধারণ করেছিল।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (মার্কেটিং) কামরুজ্জামান কামাল জানান, গোখাদ্যসহ আনুষঙ্গিক পণ্য মূল্যবৃদ্ধির কারণে খামারিদের দুধের দাম বাড়ানো হয়েছে। একইভাবে খুচরা দোকানি ও পাইকারি পর্যায়ে বিপণনকারীদের মুনাফার হারও কিছুটা বাড়ানো হয়েছে। এ কারণে দুধের দাম বাড়াতে হয়েছে।

এদিকে গুঁড়া দুধের দামও সম্প্রতি বেড়েছে। প্রতি কেজি ডানো এবং ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

“থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে”

কাজী নজরুলের এই কবিতাতে ১০ম শ্রেণীতে পড়ুয়া রাইসা বিনতে (১৭) এর মনের কথা বলছে…….. এমন আর কি

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD