শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

দিল্লি থেকে জয়পুরে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে /

বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে করে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি আজমির শরিফ দরগা পরিদর্শন করবেন।

ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আজমির শরিফ দরগায় প্রধানমন্ত্রী দেশ, জনগণ, সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।

আনুষ্ঠানিক বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তার ভারত সফরের শেষ দিন। আজ বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD