মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

ছোবল খেয়ে পাল্টা কামড়, সাপের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯২ বার পড়া হয়েছে /

পায়ে ছোবল মেরেছিল বিষাক্ত গোখরা সাপ। এরপর রাগের বশে প্রতিশোধ পরায়ণ হয়ে সেই সাপকেই কামড়ে মেরে ফেললেন এক ব্যক্তি।

ঘটনাটি ভারতের ওডিশার বালেশ্বরের দারাগা গ্রামের। কৃষি কাজের জন্য জমিতে যাচ্ছিলেন সলিল নায়েক। এই সময় তার পায়ে ছোবল দেয় একটি গোখরা সাপ। এরপর সেটি পালিয়ে যায়। কিন্তু এই ঘটনায় ভীষণ রেগে যান সলিল। সাপটিরে পিছু ধাওয়া করে ধরেন, তারপর সেটির শরীরে একের পর এক কামড় বসিয়ে দেন। আর সেই কামড়েই গোখরা সাপটির মৃত্যু হয়।

এখানেই শেষ নয়, সাপটিকে গলায় জড়িয়ে গ্রামে হাজির হন সলিল। পাশাপাশি তার মুখে পুরো ঘটনাটি শুনে গ্রামবাসীরা বেশ অবাক হন। তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলে তা অস্বীকার করেন সলিল। পাল্টা দাবি করেন, তিনি মন্ত্র জানেন। আর সেই মন্ত্র পড়েই বিষ শরীর থেকে ঝেড়ে ফেলেছেন।

এদিকে এই ঘটনাটি কানে যেতেই ছুটে আসেন জেলা বন কর্মকর্তারা। পরে তারা সলিলকে হাসপাতালে ভর্তি করান। যদিও পরদিনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD