বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কোরিয়ান যুবককে বিয়ে করলেন ঢাকাই মডেল

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে /

প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশের র‌্যাম্প মডেল আফরিনা রাজিয়া তৃণ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিয়ের পিঁড়িতে বসেন দেশের প্রথম সারির এই মডেল। বরের নাম বর জিনবো চৈ।

এদিন সন্ধ্যায় ঢাকার শুটিং ক্লাবে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তৃণর বর জিনবো চৈ একটি এনজিওতে চাকরি করেন। সেই সুবাদে বাংলাদেশে আসা। তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কাজ করেন। ঢাকাতেই পরিচয় তৃণর সাথে। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম।

বিয়ে প্রসঙ্গে জিনবো চৈ বলেন, ‘আমি প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণর সাথে পরিচয়ের পর ধারণা পাল্টে গেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।’

মডেল তৃণ বলেন, ‘আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে ১৩ সেপ্টেম্বর এই দম্পত্তির গায়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরে কনে দুজনই নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD