বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

আজ ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে /

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশ সফরে আসছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

সফরে রাইজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন।

পাশাপাশি উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্নজনের সঙ্গেও বৈঠক করবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট।

মার্টিন রাইজার বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। ৫০ বছরের এই অসামান্য যাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। দক্ষিণ এশিয়ার দেশগুলো করোনাভাইরাস, জলবায়ু পরিবর্তন ও বাড়তে থাকা বৈশ্বিক মূল্যস্ফীতির আঘাতে জর্জরিত। এই প্রেক্ষাপট বাংলাদেশ কীভাবে মোকাবিলা করছে তা জানতে আমি আগ্রহী।

জার্মানির নাগরিক রাইজার চলতি বছরের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। এর আগে তিনি চীন, মঙ্গোলিয়া এবং কোরিয়ায় বিশ্বব্যাংকের ডিরেক্টর হিসেবে কাজ করেন। এছাড়া, তিনি তুরস্ক ও ব্রাজিলে কান্ট্রি ডিরেক্টর হিসেবে পদে অধিষ্ঠিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD