বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব আর নেই

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে /

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব ৫৮ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার (২১ সেপ্টম্বর) সকালে দিল্লির এইমস হাসপাতালে মারা যান এই গুনী অভিনেতা।

জানা যায়, গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার। এরপরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে। তখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে তার জন্ম। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের প্রখ্যাত কবি। ছেলের নাম তিনি রেখেছিলেন সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কিন্তু রাজু নামেই ডাকতেন সবাই।

রাজু ছিলেন হাসির জাদুকর। তিনি স্টেজে এসে দাঁড়ালেই দর্শকদের মুখে হাসি ফুটে উঠত।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ শোয়ের রানার-আপ ছিলেন রাজু। আবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ-চ্যাম্পিয়নস’ শোয়ে ‘দ্য কিং অফ কমেডি’র খেতাব পেয়েছিল। তার ‘গজোদর ভাইয়া’ চরিত্র অত্যন্ত জনপ্রিয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD