বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

দিনাজপুর বোর্ডের ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে /

অনিবার্য কারণে দিনাজপুর বোর্ডের চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধাবর (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর বোর্ডের উপ পরীক্ষক নিয়ন্ত্রক মো. মানিক হোসেন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও কৃষিবিজ্ঞান বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এছাড়া, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে, অনিবার্য কারণে চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও কৃষিবিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এই চারটি বিষয় ছাড়া অন‌্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD