বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

বিএনপি নেতাকর্মীদের পুলিশ দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে /

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করে বলেছেন, তাদের আন্দোলন দমন করার জন্য পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে সরকার।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়ি গিয়ে কিংবা কে কোথায় কি করছে সব কিছুর তথ্য নিচ্ছে পুলিশ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি করার জন্য সরকার এগুলো করাচ্ছে।

এসময় বিএনপির কর্মসূচিতে হামলা নিয়ে ওবায়দুল কাদের বলে একটা আর নির্দেশ দেয় আরেকটা তা জনগণের সাথে প্রতারণা বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ জাতির সাথে মশকরা করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকার ছাড়া কেউ চায় না ইভিএমে ভোট হউক, অথচ কয়েক হাজার কোটি টাকার ইভিএম কেনা হচ্ছে এটা কি মগের মুল্লুক। সরকারের কোন জবাবদিহিতা নেই। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD