বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

স্কুলের টিউবওয়েলের পানি পানে অসুস্থ ৫০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ বার পড়া হয়েছে /

ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে অসুস্থ হয়ে ওই শিক্ষার্থীদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের শীতলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আলতাফুর রহমান বলেন, আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা, চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে অবহিত করি।

শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান।

তিনি আরো বলেন, টিউবওয়েলটির পানিতে কোনো ক্ষতিকর বস্তু থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া বলেন, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার নির্দেশনা দিয়েছি।ইউএনও বহ্নিশিখা আশা বলেন, এ ব্যাপারে থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওসি তাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD