মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

ভারতের কাছে পাত্তাই পেলো না দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে /

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান করে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ২০ বল হাতে রেখেই জয় পায় ভারত।প্রথম ওভারেই টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে বোল্ড করেন দ্বীপক চাহার। ইনিংসের দ্বিতীয় ওভারে ৪ বলে ১ রান করা কুইন্টন ডি কককে ফিরিয়ে দেন আর্শ্বদ্বীপ সিং।

স্কোরবোর্ডে ১০ রান যোগ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা হারায় পাঁচ উইকেট। প্রোটিয়াদের মান রক্ষা করেন তিন ব্যাটার। তিন চার ও এক ছক্কায় ২৪ বলে ২৫ রান করেন এইডেন মার্করাম। এরপর ৩৭ বলে ২৪ রান আসে ওয়েন পার্নেলের ব্যাট থেকে। দলের পক্ষে সর্বোচ্চ ৫ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৪১ রান করেন কেশভ মহারাজ।

ভারতের পক্ষে চার ওভারে ৩২ রান দিয়ে তিন উইকেট নেন আর্শ্বদীপ সিং। দ্বীপক চাহার ও হার্শাল প্যাটেল দুই ও অক্ষর প্যাটেল পান এক উইকেট।

জবাব দিতে নেমে শুরুতে বিপদে পড়েছিল ভারতও। কাগিসো রাবাদার বলে শূন্য রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। এরপর ৯ বলে ৩ রান করে আউট হয়ে যান বিরাট কোহলিও।

কিন্তু তাতে ভারতের জয়ে সমস্যা হয়নি কোনো। লোকেশ রাহুল ও সূর্য কুমার যাদবের ফিফটিতে সহজেই জয় পায় তারা। ২ চার ও ৪ ছক্কায় ৫৬ বলে ৫১ রান করে রাহুল ও ৫ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন সূর্য।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD