বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে /

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছুরিসহ ৪ জনকে আটক করা হয়েছে।জানা গেছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করেছিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সেখানে অংশ নিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সম্পাদকসহ আইনজীবীরা। সেখান থেকে ছুরিসহ ৪ জনকে আটক করা হয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সবাই বের হয়ে যাওয়ার সময় এক যুবকের ব্যাগে বড় বড় দুটি ছুরি ও সাদা কাপড় দেখা যায়। এরপর তাকেসহ সঙ্গে থাকা আরও তিন যুবক, সঙ্গে নারীকে আটক করে আইনজীবীরা।’

একে এম আমিন উদ্দিন জানান, পরে তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD