রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

অবসরের পরও সার্বক্ষণিক অস্ত্রধারী দেহরক্ষী পাবেন বেনজীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে /

অবসরের পরও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নিরাপত্তায় দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবেন। পাশাপাশি তার বাড়ির নিরাপত্তায় সার্বক্ষণিক হাউজগার্ড মোতায়েন থাকবে।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।এর আগে, গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আইজিপি ড. বেনজীর আহমদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালে তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফর্মেশনে সাদা পোশাকে এস্কর্ট, অস্ত্রসহ ইউনিফর্মধারী দুজন সার্বক্ষণিক দেহরক্ষী থাকবে। পাশাপাশি বাড়ির নিরাপত্তায় ১/৩ ফর্মেশনে হাউজগার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েন থাকবে।

আইজিপি বেনজীর আহমেদ অবসর নেওয়ায় তার স্থলাভিষিক্ত হবেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD