বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

হজযাত্রীদের বয়সসীমা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে /

আগামী বছর থেকে হজযাত্রীদের ৬৫ বছরের বয়সসীমা উঠে যেতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়কালে শেষে তিনি এ কথা বলেন।ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, সৌদি সরকারের সাথে আমাদের যতটুকু অনানুষ্ঠানিক কথা হয়েছে, এবার হয়তো পূর্ণ হজই হবে ইনশাআল্লাহ। গেল বছরের মতো হবে না। এবার হয়তো রেশিও হিসেবে আমরা ১ লাখ ৩০ থেকে ৪০ হাজার হজযাত্রীর কোটা পাব।তিনি বলেন, হজযাত্রীদের ৬৫ বছর বয়সের বিধিনিষেধের বিষয়টি এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে তাদের কাছে জানতে পেরেছি। এটা (৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনে বাধা না থাকা) যদি হয়, তাহলে আমাদের সিরিয়াল মেইনটেইন করা সহজে হয়ে যাবে।ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন তারা সবাই। আর বাকি ৩ হাজার আমরা ইচ্ছামতো, যিনি গেছেন তাকে ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার রক্ষা করার সুযোগ আমাদের থাকবে না। তখন পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমাদের জন্য সেটা ভালো।প্রসঙ্গত, গত বছর করোনার মহামারির কারণে হাজিদের বয়সসীমা ৬৫ বছর করা হয়। পরপর দুই বছর করোনা মহামারির কারণে হজ ও ওমরাহ বন্ধ থাকার পর গত বছর সীমিত আকারে হজ কার্যক্রম চালু করে সৌদি সরকার।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD