শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা

তিন বছরের মধ্যে চাঁদে গাছ লাগাবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে /

তিন বছরের মধ্যে চাঁদে গাছ লাগাবে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়নে চেষ্টা শুরু করেছেন দেশটির বিজ্ঞানীরা।চাঁদের বুকে মানববসতি গড়ে তোলার কাজে সহায়ক ভূমিকা নিতে অস্ট্রেলিয়া আজ শুক্রবার (৭ অক্টোবর) একটি অভিযানের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির উদ্ভিদ জীববিজ্ঞানী ব্রেট উইলিয়ামস জানিয়েছেন, ইসরায়েলের বেসরকারি মহাকাশযান বেরেসিত-২ চাঁদের উদ্দেশে বীজ নিয়ে যেতে পারে।ব্রেট উইলিয়ামস জানান, মহাকাশ যানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর বীজগুলো একটি বদ্ধ জায়গায় রেখে পানি দেওয়া হবে। এরপর এগুলোর অঙ্কুরোদ্গম এবং এর বিকাশ পর্যবেক্ষণ করা হবে। বিরূপ পরিস্থিতির মধ্যেও কোন গাছ বেশি সময় ধরে টিকে থাকতে পারে এবং কত দ্রুত অঙ্কুরিত হতে পারে, তার ভিত্তিতে এই চন্দ্রাভিযানের জন্য উপযোগী গাছের বীজ বাছাই করা হবে। অস্ট্রেলিয়ার এক প্রকারের দীর্ঘজীবী ঘাসকে এ ক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে। সুপ্ত অবস্থায় এ ঘাস পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচে।অস্ট্রেলিয়া ও ইসরায়েলের বিজ্ঞানীদের সমন্বয়ে লুনারিয়া ওয়ান নামের একটি সংস্থার মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

 

সূত্র: ভয়েস অব আমেরিকা

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD