সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইটভাটায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৫৬৮ বার পড়া হয়েছে /

ঢাকা-রংপুর মহাসড়কের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে চকশোলাগাড়ী এলাকায় ইটভাটায় ইট বানানোর জন্য মাঠ প্রস্তুতের কাজ করার সময় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বকুল মিয়ার (বিইবি) ইটভাটায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় মৃতরা আজও বকুলের ইটভাটায় কাজ করছিল। বিকেল ৩টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন ও পরে চিকিৎসাধীন অবস্থায় একজনসহ পাঁচজনের মৃত্যু হয়।মৃতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলক পাড়া গ্রামের বাদশার মিয়ার ছেলে নাজমুল(১৮), ইদিলপু ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), একই গ্রামের আল আমিনের ছেলে শাহাদত (২৫) ও আয়তালের ছেলে রাশেদুল (২৪)। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের বাসিন্দা মেহেদুল (২৫)।পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বজ্রপাতে পাঁচজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD