শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আলিকদমে ৭ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে /

বান্দরবানের আলিকদম উপজেলায় এক কলোনিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় ও বারেক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা এ বিষয়টি নিশ্চিত করেছেন।আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ভোর ৪টায় হঠাৎ কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তখন সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।বিভিন্ন যন্ত্রপাতি পার্টসের দোকানের ক্ষতিগ্রস্ত মালিক নজরুল ইসলাম জানান, কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তিনিও জানেন না। তার প্রায় পাঁচ লাখ টাকার অধিক মালামাল পুড়ে গেছে বলে।আরেক দোকানের মালিক ছেনোয়ারা জানান, পূর্ব শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।আলিকদম ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. শাহদাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।আলিকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলাম জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান ও বসতঘরের ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD