মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

যশোরে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে /

যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় শফিকুল ইসলাম (২৬) নামে এক সমিল শ্রমিক বিসমিল্লাহ সেমি অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ অক্টোবর) উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় বিসমিল্লাহ সেমি অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই শ্রমিক হলেন যশোর শহরের টালিখোলা পুলিশলাইন এলাকার আব্দুস সাত্তারের ছেলে। যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে মিলের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মিলের শ্রমিক শফিকুল ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ এসে ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, রাইস মিলের বয়লারে কোনো ত্রুটি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অদক্ষভাবে পরিচালনা করার কারণে বিস্ফোরণ হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD