শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

আদালতে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে /

স্পেনের আদালতে কর ফাঁকি ও দুর্নীতি মামলার শুনানিতে উপস্থিত হয়ে গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নিজেকে নির্দোষ দাবি করে বলেন, অভিযোগের ব্যাপারে কিছুই জানেন না তিনি। তিনি কেবল বাবার কথামতো কাগজপত্রে স্বাক্ষর করেছেন।নেইমার বলেছেন, ‘চুক্তির সব কিছু বাবা দেখভাল করেন। চুক্তির আলাপ-আলোচনার অংশ ছিলাম না আমি। রিয়াল মাদ্রিদে যাব নাকি বার্সেলোনায়- এটিই ছিল আমার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমি হৃদয়ের ডাক শুনে বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর বাবা যেখানে যেখানে সই করতে বলেছেন করে দিয়েছিলাম।’এদিকে নেইমারের মাও বলেছেন, চুক্তির আলাপ-আলোচনার ব্যাপারে তিনি কিছু জানেন না।গত সোমবার (১৭ অক্টোবর) নেইমারের বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছে। দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হতে এক সপ্তাহের মতো লাগবে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ওই সময় তার চুক্তির অর্থ কম দেখানো হয়েছে এবং প্রায় ৮.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে বলে স্পেনের আদালতে অভিযোগ করা হয়েছে।এ মামলায় আসামি করা হয়েছে নেইমার জুনিয়র, তার মা এবং বাবা নেইমার সিনিয়রকে। এছাড়া তৎকালীন বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল ও মারিও বার্তামেউকে অভিযুক্ত করে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। প্রসিকিউশন অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার ও তার বাবার দুই বছরের কারাদণ্ড চেয়েছেন। জরিমানা চেয়েছে ১০ মিলিয়ন ইউরো।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD