বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

সাভারে টিসিবির পণ্য বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৮৮ বার পড়া হয়েছে /

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।আজ বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ১জন ডিলারের মাধ্যমে মোট ২০০০টি কার্ড ধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়।পণ্যগুলো হল সয়াবিন তৈল-২ লিটার,মসুর ডাল-২ কেজি এবং চিনি-১ কেজি যার মূল্য ৪০৫ টাকা।পণ্য বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর।এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভুর্তুগি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব এবং মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।তিনি আরও বলেন, ‘আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন উনার দীর্ঘায়ূ দান করেন।এসময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক,৭নং ইউপি সদস্য পলাশ,যুবলীগ নেতা আবির মাসুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD