বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

ছাত্রলীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে /

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা দলের চার নেতা জরুরি সভা করেছেন। গতকাল সোমবার ৩১ (অক্টোবর) আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। এছাড়া জরুরি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানিয়েছে, জরুরি সভায় ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। কবে তারিখ দিলে সম্মেলন প্রস্তুত করা সম্ভব, সেই বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্তদের কাছে জানতে চাওয়া হয়। আগামী ৩ ও ১০ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দলের সভাপতির কাছে তারিখগুলো পাঠানো হবে। তিনি সম্মতি দিলেই নির্ধারিত তারিখে সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD