শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

আজ হারলেই পাকিস্তানের বিদায়

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে /

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে মূলপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ‘আনপ্রেডিক্টেবল’ খ্যাত পাকিস্তান। আজকের ম্যাচে হারলেই এবারের আসর থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে।সেক্ষেত্রে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকার। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান জেতে তবে দারুণভাবে জমে উঠবে দুই নম্বরের গ্রুপের শেষ রাউন্ড। তখন সুযোগ থাকবে বাংলাদেশেরও। সব মিলিয়ে আজ পাকিস্তানের ওপর নির্ভর করছে দুই নম্বর গ্রুপের অনেক কিছু। এখন পর্যন্ত চার খেলায় ছয় পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ভারত। তিন খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। চার খেলায় চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তিন নম্বরে। চার খেলায় দুই পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে পাঁচ নম্বরে।চলতি বিশ্বকাপে পাকিস্তান দুটো ম্যাচ হেরেছে শেষ বলের স্নায়ুযুদ্ধে। এবার আসরে এখন পর্যন্ত ক্রিকেটের কোনো প্রতিষ্ঠিত শক্তিকে হারাতে পারেনি তারা। জিম্বাবুয়ের বিপক্ষেও হার মেনেছে তারা। তবে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো বিষয় পক্ষে থাকছে পাকিস্তানের। উপমহাদেশের জন্য আদর্শ বিবেচিত সিডনি ক্রিকেট গ্রাউন্ড আর প্রোটিয়াদের বিপক্ষে হেড-টু-হেড রেকর্ড।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD