বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

করোনা: মৃতুহীন দিনে শনাক্ত ৪৮

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে /

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরো ৪৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৭২ শতাংশ। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল কক্ষ থেকে পাঠানো করোনাবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, গতকাল সোমবার (৭ নভেম্বর) দেশে করোনা শনাক্তের হার ছিল ১.৭৯ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩৫ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ৫ জন রাজশাহী বিভাগের।এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এ সময়ে করোনা আক্রান্ত ২৫৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD